গুয়াংজুর গোলাপ বাগানে
ছোটবড় অসংখ্য পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত কোরিয়ার সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, চোসান বিশ্ববিদ্যালয়। ছবির মতো সুন্দর এই ক্যাম্পাসের অন্যতম প্রধান আকর্ষণ হলো গোলাপ বাগান।
ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে ৫ হাজার ২৯৯ বর্গমিটারের উপর অবস্থিত গোলাপ বাগান। মে মাসের শুরুতে এই বাগানে আমেরিকা, ইংল্যান্ড, জামাইকা, জার্মানি ও ফ্রান্স থেকে আনা ২২৭ প্রজাতির বিভিন্ন বর্ণের ও রঙের প্রায় ১৮ হাজার গোলাপ পাপড়ি মেলে। প্রতি বছর মে মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হয় গোলাপ উৎসব।
উৎসব উপলক্ষে গুয়াংজু ন্যাশনাল সিম্ফোনি অর্কেস্ট্রা এবং চোসান বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্র আয়োজন করে থাকে নানা ধরনের অনুষ্ঠান। গোলাপ বাগানটি জনসাধারণের জন্য সারা বছর এবং উৎসবের সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
বাগানের এক পাশ থেকে অন্য পাশে যখন হেঁটে যাবেন, দেখা মিলবে সম্পূর্ণ ফুটে থাকা ছোট বড় গোলাপ অথবা ফুটন্ত শত শত গোলাপ নয়তো ঝরে পড়া হাজারও পাপড়ি, যা আপনার মনকে অজানা প্রশান্তিতে ভরিয়ে দেবে।
লেখক: দক্ষিণ কোরিয়া প্রবাসী, পিএইচ.ডি. শিক্ষার্থী, ফটোনিক ন্যানো ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি, দক্ষিণ কোরিয়া
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
