২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 10:14 AM

Updated : 11 Oct 2022, 12:23 PM

শুক্রবার লিসবনের বায়তুল মোকারম জামে মসজিদে এ ইফতারের আয়োজন করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ও কমিউনিটির অলিউর রহমান চৌধুরী।

ইফতার আয়োজনে আসা অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদ সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

ইফতারের আগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মসজিদের ইমাম আবু সাইদ বলেন, “মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!