২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি স্পেন শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 11:28 AM

Updated : 11 Oct 2022, 12:22 PM

বুধবার মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করা হয়।

বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সভা।

সভাপতির বক্তব্যে খোরশেদ মজুমদার বলেন, “খালেদা জিয়ার মুক্তির জন্য দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব অবস্থান থেকে  প্রতিবাদ, সংগ্রাম চালিয়ে যেতে হবে। মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন লাভে সক্ষম হবে।”

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি স্পেন শাখার সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন মনু, আবুল খায়ের, সহ সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমেদ সামসু, মিল্টন ভূঁইয়া কচি, আবু তাহের, মনির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রিগ্যান, শেখ কবির ও সানুর মিয়া সাদ।

এ উপলক্ষে আয়োজিত ইফতারের আগে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!