২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টার ফোবানায় প্রাক্তন ছাত্র সম্মিলনী

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অ্যালামনাই পর্বের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 06:43 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

আগামী ২৭ জুলাই জর্জিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান শহর আটলান্টার ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, “ইতোমধ্যে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠানটি ব্যাপকভাবে আয়োজনের সব প্রস্তুতি শুরু হয়েছে এবং সেখানে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে আসছেন।”

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রাক্তন ব্যাচসহ বুয়েটের প্রাক্তন ছাত্রদেরও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জসিম উদ্দিন আরও বলেন, “সম্মেলনের পক্ষ থেকে আমরা শুধু মূল মঞ্চের কাছাকাছি সুবিধাজনক আয়তনের কক্ষ বরাদ্দ করছি, বাকি আয়োজনের সবকিছুই পরিচালিত হবে তাদের নিজস্ব উদ্যোগে।”

অ্যালামানাই অনুষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠানের প্রবাসী বাংলাদেশিদেরকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অ্যালামানাই অনুষ্ঠানে আগ্রহীদেরকে জসিম উদ্দিন ৪০৪ ৫০৯ ০১০৯, নাহিদুল খান ৭৭০ ৭২২ ৫৩৬৯ টেলিফোনে অথবা atlfobana@gmail.com ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!