জাপানে বাংলাদেশের পাট পণ্যের মেলা
জাপানে পাটের বাজার সৃষ্টি ও পাটজাত পণ্যে আকৃষ্ট করতে শুরু হয়েছে ‘পাট পণ্যের মেলা’।
স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী টোকিওতে এ মেলার আয়োজন করে জাপানে বাংলাদেশ দূতাবাস, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও রপ্তানী উন্নয়ন ব্যুরো।
মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য।
এতে সাবের চৌধুরী বলেন, “বাংলাদেশ এখন অনেক পরিবর্তিত, অনেক উন্নত, নতুন এক বাংলাদেশ যা বিশ্বের দ্রুত অগ্রসরমান রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম।”
মেলায় গৃহসজ্জা ও অভ্যন্তরীণ ব্যবহার্য নানা ডিজাইনের পাটের তৈরি দ্রব্যাদি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শিত হচ্ছে পাট থেকে উৎপন্ন পরিবেশবান্ধব ও পলিথিনের বিকল্প ব্যাগ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
