২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ১৫০ দেশের ভাষা মেলায় বাংলাদেশ

ফ্রান্সে ১৫০ দেশের অংশগ্রহণে যৌথ ভাষা মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নুরুল ওয়াহিদ, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 04:23 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির তুলুজ শহরের ক্যাপিটাল প্লাসে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘আর্নো বার্নাড’ দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

২৬তম এ ভাষা মেলার আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক ডেবিট ব্রুনেল বলেন, “দশ বছর ধরে এ মেলায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ। এর ফলে এ মিলনমেলায় অংশগ্রহণকারী সব দেশের কাছে বাংলা একটি পরিচিত ভাষা।”

তুলুজ মিউনিসিপালিটির ভাইস মেয়র জিলানী বলেন, “ভাষা একটি জাতির পরিচয়ের প্রধান মাধ্যম। তাই এ ভাষা মেলার মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী মানুষের সম্পর্ক তৈরি হয়।”

মেলায় অন্যান্য দেশের পাশাপাশি বক্তব্য দেন প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের’ সভাপতি ফকরুল আকম সেলিম।

অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, কোষাধ্যক্ষ তাজিম উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান ও শাকের চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক শ্রীবাস দেবনাথ দেব এবং হিলারি মিনজা।

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সমর্থন আদায়ের জন্য মেলায় বিশ্বের বিভিন্ন স্টলে গিয়ে প্রচারণার পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি করেন বাংলাদেশিরা। স্থানীয় রেডিও ‘তুলুজিয়ানে’ বাংলা ভাষার গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত হয় বিশ মিনিটের সরাসরি সম্প্রচার।

একইদিন বিকেলে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশি নাচ পরিবেশিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!