ওমানে চট্টগ্রাম সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘চট্টগ্রাম সমিতি ওমান’ তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী মাসকাটের একটি হোটেলে দিনটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় ‘কমার্শিয়াল ইম্পোর্টেন্ট পারসন’ (সিআইপি) মর্যাদা পাওয়া সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, উপদেষ্টা মোসাদ্দেক চৌধুরী, নির্বাহী সদস্য মোহাম্মদ ইদ্রিস ও আশরাফুর রহমান এবং সদস্য মোহাম্মদ সামসুল আজিম আনসার ও এ এইচ বদর উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার ৩ বছরে ‘চট্টগ্রাম সমিতি ওমান’ ৩৫ জন দুঃস্থ প্রবাসী বাংলাদেশির লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপশি ৫০ জনের বেশি দুঃস্থকে চিকিৎসা সহায়তা এবং জেলখানা, মরুভূমি ও বিমানবন্দরে বিপদে পড়া অনেক প্রবাসী বাংলাদেশিকে জরুরি অর্থ সাহায্য করেছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
