শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ভিয়েনায়
শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ভিয়েনার প্যানত্রসিয়া হোটেলে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আকতার হোসেন ও পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম. নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি রুহি দাস সাহা, সিরাজ চৌধুরী, এমরান মজুমদার ও অস্ট্রিয়া আওয়ামী যুবলীগ নেতা ইয়াসিম মিয়া বাবু।
একেএম শাহজাহান কামাল বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশে এসে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ পুনপ্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, গণমানুষের ভাত ও ভোটের অধিকার অর্জনসহ বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন।”
এম. নজরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর মতো উদারপ্রাণ, মহান নেতাকে হারিয়ে দিশেহারা জাতি ১৯৮১ সালের ১৭ মে এসে খুঁজে পেয়েছিল নতুন আশ্রয়। বাঙালির ইতিহাস এই দিন থেকে নতুন করে লেখা হয়েছিল। এই দিন থেকেই বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রার শুরু। সে অভিযাত্রার কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।”
সাইফুল ইসলাম কবির বলেন, “খালেদা জিয়ারা শত চেষ্টা করেও দেশ এবং মানুষের কল্যণে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে ঠেকাতে পারে নাই, পারবেও না।”
অনুষ্ঠানের শেষ পর্বে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
