২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2018, 09:47 AM

Updated : 19 Aug 2022, 02:04 PM

বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় প্রধান অতিথি ছিলেন মো.আব্দুল মান্নান এমপি। 

আব্দুল মান্নান বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত বাংলায় সারাদেশের গ্রাম-গঞ্জ-শহর-নগর-বন্দর হতে লক্ষ লক্ষ অধিকার বঞ্চিত মুক্তিকামী জনতা সেদিন ছুটে এসেছিল রাজধানী ঢাকায়। স্বাধীনতার অমর স্লোগান ‘জয় বাংলা’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল ঢাকার আকাশ বাতাস। জনতার কণ্ঠে বজ্রনিনাদে ঘোষিত হয়েছিল ‘হাসিনা তোমায় কথা দিলাম পিতৃ হত্যার বদলা নেব’।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে দেশে গণ-জাগরণের ঢেউ জাগল, গুণগত পরিবর্তন সূচিত হলো আন্দোলনের, রাজনীতির, গণসম্পৃক্ততা বৃদ্ধি পেল সংগঠনের। দেশবাসী পেল নতুন আলোর দিশা।”

সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহাবুর রহমান, লুৎফুল করিম, জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য শাহানারা রহমান, আব্দুল  হামিদ, জহিরুল ইসলাম, নান্টু মিয়া ও আনিসুল হক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, মুনির হোসেন, শিপলু আহমেদ, শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, ছাত্রলীগের জসীম উদ্দিন, হেলাল মিয়া, পেলসেলভেনিয়া আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের, লুতফুর রহমান হীমু ও রীজু আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!