২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাটেলাইট উৎক্ষেপণে লন্ডনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মিষ্টিমুখ

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ লন্ডন মহানগর শাখা প্রবাসীদের মধ্যে মিষ্টি বিলিয়েছে।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 04:01 PM

Updated : 19 Aug 2022, 02:04 PM

স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে এ মিষ্টিমুখ ও আনন্দ উৎসবের আয়োজন করে তারা।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম অকিবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুর রব ঋতুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন।

তিনি বলেন, “প্রযুক্তি ক্ষেত্রে আজ বাংলাদেশ উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে।এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, আর এ জন্য প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন।”

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভাপতি শামস্ উদ্দিন খাঁন।

তিনি বলেন, “পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে মাত্র ৫৬টি দেশের নিজস্ব স্যাটেলাইট ছিল, বাংলাদেশ এখন ৫৭তম দেশ হিসাবে স্যাটেলাইটের মালিক হলো। আর এই কঠিন কাজগুলো সহজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতার কারনে। আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য প্রবাস থেকে আমাদের সবার কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার উপদেষ্টা সাবেক কাউন্সিলার রহিমা রহমান, রীনা মুশাররফ, সংগঠনের সহ সভাপতি মতিউর রহমান সালেহ্, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, হুসনা মতিন, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ্, আবৃত্তিশিল্পী মুনিরা পারভিন ও সাংবাদিক বেলাল আহমদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!