যুক্তরাজ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন কেবিনেট
যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত নির্বাহী মেয়র জন বিগস তার কেবিনেট সদস্যদের নাম ঘোষণা করেছেন।
সোমবার মালবারিপ্লেসে লেবার গ্রুপের এজিএমে তাদের নাম ও দায়িত্ব অনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জন বিগস।
এতে লেবার পার্টির নবনির্বাচিত ৪২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
গত ৩ মে অনুষ্ঠিত নির্বাচনে জন বিগস রেকর্ড ৪৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হন। আর মোট ৪৫টি কাউন্সিলর পদের মধ্যে লেবার পার্টির ৪২ জন বিজয় লাভ করেন।
সোমবার ঘোষিত নতুন কেবিনেটে তিনজনকে ডেপুটি মেয়র করা হয়েছে। এরা হলেন- সিরাজুল ইসলাম, র্যাচেল ব্লেইক ও আসমা বেগম।
এদের মধ্যে সিরাজুল ইসলাম গত কেবিনেটের মতোই এবারও স্ট্যাটিটিউরি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন।
এছাড়া এবারের কেবিনেটে তিনজন নতুন সদস্য যোগ হয়েছেন। এরা হলেন- কাউন্সিলর মতিন উজ-জামান, কাউন্সিলর ড্যানি হ্যাসেল ও কাউন্সিলর ক্যানডিডা রোনাল্ড।
নয় সদস্য বিশিষ্ট কেবিনেটে পাঁচজন নারী এবং চারজন বিএমই কমিউনিটির।
এছাড়া কাউন্সিলর আয়াস মিয়াকে স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতোপূর্বে ডেপুটি স্পিকার ছিলেন।
এছাড়া মেয়র তিনজন কাউন্সিলরকে তিন বিষয়ে তার অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিয়েছেন। এরা হলেন- কমিউনিটি অ্যান্ড ভলান্টারি সেক্টরের কাউন্সিলর সাবিনা আক্তার, ইয়ং পিপল সেক্টরে কাউন্সিলর আসমা ইসলাম ও পোভার্টি অ্যান্ড ইনইকুয়্যালিটি সেক্টরে ইভ ম্যাককুলিয়ান টেকেলিং।
নতুন কেবিনেট সম্পর্কে মেয়র জন বিগস বলেন, “গত মেয়াদে আমাকে একটি বিশৃংখল অবস্থায় দায়িত্ব নিতে হয়েছিলো। তারপরও আমরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অজন করেছি। আশা করছি আমার নতুন কেবিনেট সেই অর্জনে ভিত্তির উপর দাঁড়িযে কাউন্সিলকে আরও এক ধাপ এগিয়ে নেবেন।”
এক নজরে কেবিনেট সদস্যদের নাম ও তাদের দায়িত্বের তালিকা-
জন বিগস: নির্বাহী মেয়র
কাউন্সিলর সিরাজুল ইসলাম: স্ট্যাটিটিউরি ডেপুটি মেয়র - হাউজিং
কাউন্সিলর র্যাচেল ব্লেইক: ডেপুটি মেয়র - রিজেনারেশন
কাউন্সিলর আসমা বেগম: ডেপুটি মেয়র - কমিউনিটি সেইফটি অ্যান্ড ইক্যুয়ালিটি
কাউন্সিলর ড্যানি হ্যাসেল: চিলন্ড্রেন, স্কুল অ্যান্ড ইয়ং পিপল
কাউন্সিলর আমিনা আলী: কালচার, ব্রেক্সিট অ্যান্ড আর্টস
কাউন্সিলর ডেভিড অ্যাডগার: এনভায়রনমেন্ট অ্যান্ড এয়ার কোয়ালিটি
কাউন্সিলর ক্যানডিডা রোনাল্ড: রিসোর্সেস অ্যান্ড ভলান্টিয়ার সেক্টর
কাউন্সিলর মতিন উজ-জামান: ওয়ার্ক অ্যান্ড ইকোনোমিক গ্রউথ
কাউন্সিলর ডেনিস জোন্স: অ্যাডাল্ট, হেলথ অ্যান্ড ওয়েলবিং
স্পিকার: কাউন্সিলর আয়াস মিয়া
ডেপুটি স্পিকার: কাউন্সিলর ভিক্টোরিয়া ওবাজি
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
