বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জেনেভায়
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার সুইজারল্যান্ডে জাতিসংঘ দপ্তরে হিউম্যান রাইটস কাউন্সিল চলাকালে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউরোপিয়ান শাখা। ফ্রান্স ও সুইজারল্যান্ড ঐক্য পরিষদ ও মাইনোরিটি কাউন্সিলর সুজারল্যান্ড শাখা এতে সহযোগিতা করে।
প্রতিবাদ সমাবেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ঐক্য পরিষদের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শ্লোগান, প্রতিবাদী কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত পরিবেশন করে।
পরে কর্মসূচি থেকে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জাতিসংঘের মহাসচিব ও হিউম্যান রাইটস কমিশনার বরাবর জমা দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
