২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাটেলাইট উৎক্ষেপণে লন্ডনে বিশ্ববাংলার সভা

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উপলক্ষে আলোচনা সভা করেছে প্রবাসী সংগঠন ‘বিশ্ববাংলা ফাউন্ডেশন’।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 08:44 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

স্থানীয় সময় রোববার দুপুরে ইস্ট লন্ডনের মাইক্রোবিজনেন্স সেন্টারে এ উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ায় সংগঠনটি।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাংবাদিক আনসার আহমেদ উল্লা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহশিন।

তিনি বলেন, “জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেদিন আর খুব দূরে নয় বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম ধনী দেশ। তার বাস্তব প্রমাণ আজ আমরা নিজস্ব স্যাটেলাইটের মালিক, বিশ্বের বহু ধনী দেশ রয়েছে যাদের নিজস্ব স্যাটেলাইট নেই।”

তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নানা ব্যবহার ও উপযোগিতার কথা উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ‌সৈয়দ মহসীন আলীর মেয়ে সৈয়দা সান‌জিদা শারমীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার রহিমা রহমান, কবি নজরুল ইসলাম অকিব ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, আবু মুসা হাসান, ইসহাক কাজল, মতিয়ার চৌধুরী, মোসলেহ উদ্দিন আহমদ, হামিদ মোহাম্মদ, বাতিরুল হক সরদার ও আহাদ চৌধুরী বাবু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!