মা দিবসে সিডনি প্রবাসী মায়েদের মিলনমেলা
অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্ব মা দিবস পালন করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিডনির পালকি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে দিবসটি উপলক্ষে এ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে প্রবাসী প্রতিষ্ঠান ‘গো ইভেন্ট'।
জান্নাতুল ফেরদৌস তানিশা ও মোরছালিন ছাদেকিন জিতুর উপস্থাপনায় এতে ছিল গান, নাচ ও কবিতা আবৃত্তিসহ মায়েদের আলোচনা।
গান পরিবেশন করেন মিথু স্বপ্ন, নাবিলা স্রোতস্বিনী ও মানিক অর্পিতা। নাচ পরিবেশন করেন সোম চৌধুরী ও তুষ্টি। কবিতা আবৃত্তি করেন মুনা মোস্তফা।
অনুষ্ঠানে নুসরাত জাহান স্মৃতিকে এ বছরের ‘শ্রেষ্ঠ মা’ হিসেবে পুরস্কার দেওয়া হয়।
মা দিবসের কেক কাটা ও রাতের খাবার পরিবেশনের পর আবিদা আসওয়াদ সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
