হেলাল খানের সাথে যুক্তরাষ্ট্র বিএনপির সভা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খানের সাথে মতবিনিময় সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও জাসাস নেতারা।
রোববার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে আয়োজিত এ সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির আলোকে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের ও পরিচালনা করেন সেক্রেটারি কাওসার আহমেদ।
নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, বাবরউদ্দিন, মাহফুজুল মাওলা নান্নু, এম এ বাতিন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আনোয়ার হোসেন, খলকুর রহমান, শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, উবায়েদউল্লাহ, মনসুর আহমেদ শাওন, জাসাসের এলিজা আক্তার মুক্তা, মেহেরুন্নেসা কণক, নাজিম চৌধুরী রিঙ্কু, সিদ্দিক হোসেন রুবেল, তারেক আহমদ ও ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি।
সভায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্তর্জাতিক অঙ্গনে লবিং জোরদার করা ছাড়াও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের পরিকল্পনা নেওয়া হয়।
এ সময় জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান বলেন, “ক্ষমতাসীন সরকার বহুমুখী ষড়যন্ত্র চালাচ্ছে আবারও বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্যে। কিন্তু এবার কোনোকিছুই বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না। প্রবাসের নেতাদেরকেও চোখ-কান খোলা রাখতে হবে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
