যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আনন্দ-সমাবেশ
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে আনন্দ-সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির পালকি পার্টি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মত প্রবাসীরাও ঐক্যবদ্ধ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ মহাকাশে উৎক্ষেপণের মধ্য দিয়ে সেই অগ্রযাত্রা নতুন মোড় পেল।”
সমাবেশের উপস্থিত ছিলেন কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর। নেতাদের মধ্যে ছিলেন এম এ সালাম, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, লুৎফুল করিম, শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, হাজী এনাম, সোলায়মান আলী, এম এ মালেক, তৈয়বুর রহমান টনি, শাহানারা রহমান, খোরশেদ খন্দকার ও সাখাওয়াত বিশ্বাস।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
