২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে প্রবাসী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট

কাতারে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘কাক সুপারস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ‘সিলেট ফ্রেন্ডস ক্লাব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 09:06 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

স্থানীয় সময় শুক্রবার কাতারের আলখিছা লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুলাউড়া একাদশকে ৩-০ গোলে হারায় দলটি।

সিলেট ফ্রেন্ডস ক্লাবের চেয়ারম্যান জাকির হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর প্রধান উপদেষ্টা হারুনুর রশিদ।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

তিনি বলেন, “প্রবাসে এরকম আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছ। এরকম টুর্নামেন্ট প্রবাসে আরও হওয়া উচিৎ বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাতার সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম ও আব্দুল মোমিন চৌধুরী।

নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন - আব্দুস সাত্তার, বাসার সরকার, এ মোখলেছ মেম্বার, তাজুল ওয়াহিদ, নিয়ামত হোসেন, ভাইস চেয়ারম্যান ফয়েজ আহমেদ খান, আফজাল মজুমদার, আসিদ আলী, শওকত চৌধুরি, পরিচালক সাহেদ আহমেদ, দেলোয়ার হোসেন বকস্, ম্যানেজার আব্দুস সালাম ফুল, মো. খালেদ, মারুফ আহমেদ, কার্যকরী কমিটির সভাপতি, সুমন আহমেদ, রাসেল আহমেদ, আমিনুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ ও ফুয়াদ আহাদ অপু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!