অস্ট্রেলিয়ায় বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সংবাদ সম্মেলন
অস্ট্রেলিয়ায় প্রবাসী আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সিডনির একটি রেস্তোরাঁয় এ আয়োজনে সংগঠনটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও নির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
শুরুতে সংগঠনটির কার্যপদ্ধতি সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সরকার, সংগঠনের অর্জন তুলে ধরেন সভাপতি আসিফ কাউনাইন।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ‘জেস ফাউন্ডেশনের’ চেয়ারপারসন এনাম হক ও কোষাধ্যক্ষ আব্দুল হক।
সম্মেলনে সংগঠনের নেতা-কর্মীরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি নুরুন্নবী চৌধুরী, জাবেদ হক, নির্মাল্য তালুকদার নিম, কামরুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জামান, হেলাল সরকার, রহমত উল্লাহ, মোহাম্মদ হোসেনম ও কামরুজ্জামান বাপ্পী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
