ভিয়েনায় প্রবাসীদের বৈশাখী মেলা
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বৈশাখী মেলা করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাঙালিরা।
স্থানীয় সময় শনিবার ভিয়েনার একটি মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন।
বন্নিমা খান, মুন হোসেন ও লতিফুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রদূত মো. আবু জাফর।
অনুষ্ঠানে কমিউনিটির নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী ও লেখক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া শাখা কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার সাবেক কর্মকর্তা শহীদ হোসেন, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) আন্তর্জাতিক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ কাশফিয়া মনসুর।
নাচ পরিবেশন করেন শিশুশিল্পী রামিতা সাহা, পূর্ণা, প্রজ্ঞা, প্রভা, অর্জন দাস, প্রথমা, ঐশিক, তুষার, উৎস ও আরোহী। তবলায় ছিলেন বিশ্বজিৎ ঘোষ, মিউজিকে আনন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
