২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ জয়ে নিউ ইয়র্কে বিজয় উৎসব

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় বিজয় উৎসব করেছে ‘নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 11:34 AM

Updated : 25 Jul 2022, 08:33 PM

শনিবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এ বিজয় উৎসব হয়।

বিজয় উৎসবে এক বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশ এখন বিশ্বে আরও জোরালোভাবে মাথা উঁচু করে দাঁড়ালো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশ অনেক কিছু অর্জনে সক্ষম হয়-তা আবারও প্রমাণিত হলো।”

এ অনুষ্ঠানে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরল আমিন বাবু ও  সুব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক, মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ ও নির্বাহী সদস্য ফকর উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফাহাদ সোলায়মান, কৃষ্ণাতিথি, রৌশন আরা ও জুলিয়েট জয়শ্রী।

একইদিন আটলান্টিক সিটিতেও প্রবাসীরা বিজয়োল্লাস করেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!