প্যারিসে বাংলাদেশ দূতাবাসের নববর্ষ উদযাপন
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
রোববার দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানে অংশ নেন প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্বাগত বক্তব্যে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙালি সংস্কৃতির সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত কর্মকর্তাসহ প্যারিসের স্থানীয় শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
