আবুধাবিতে রবীন্দ্র-নজরুল জন্মতিথি পালন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মতিথি পালন করেছেন প্রবাসীরা।
স্থানীয় সময় শুক্রবার রাতে বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ আবুধাবির মিলনায়তনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মতিথি স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
তিনি বলেন, “রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের মনন তৈরি করেছেন, তাদের শিল্প, সৃজনকর্মকে নিয়ে আমরা বেড়ে উঠেছি, তাদেরকে আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।”
দুই কবির কবিতা আবৃত্তি, গান ও নাচে অংশ নেন বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং মহিলা সমিতির সদস্য ও স্থানীয় শিল্পীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
