সিডনিতে প্রবাসীদের পিঠা উৎসব
অস্ট্রেলিয়ার সিডনিতে ‘শীতের পিঠা উৎসব’ করেছে বাংলাদেশি খাবার প্রতিষ্ঠান ‘কাজীস সুপার মার্কেট’।
স্থানীয় সময় শনিবার সিডনিতে প্রতিষ্ঠানটির গ্লেনফিল্ড শাখায় দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি জানায়, গত চার বছর ধরে শীতকালে তারা এ পিঠা উৎসবের আয়োজন করছে।
কাজীস সুপার মার্কেটের মালিক প্রবাসী বাংলাদেশি কাজী মারুফ বলেন, “শীতের সঙ্গে পিঠার সম্পর্ক নিবিড়। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে দেশিয় পিঠার ঐতিহ্য ছড়িয়ে দিতে আমরা প্রতি বছর এ পিঠা উৎসবের আয়োজন করে থাকি। আর এরই মধ্য দিয়ে দেশের মতো প্রবাসেও আমাদের পিঠা সংস্কৃতির প্রসার ঘটছে।”
অনুষ্ঠানে শিশুদের ফেইস পেইন্টিং ও মেয়েদের হাতে মেহেদি পড়তে দেখা যায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
