মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মৃত মির আনোয়ার পারভেজ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের মির এ গফুরের সন্তান।
অসুস্থ অবস্থায় কুয়ালালামপুর জেনারেল হাসপাতালে দুই দিন ভর্তি থাকার পর পারভেজ মঙ্গলবার রাতে মারা যান বলে জানান পারভেজের সহপাঠী আকুব্বার মাহমুদ।
শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পারভেজের মরদেহ দেশে এসে পৌঁছায়। দেশ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ উদ্যোগ নেওয়ায় সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে তাঁর লাশ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পারভেজের সহপাঠী ও মালয়েশিয়া যুবলীগের কর্মী আকুব্বার মাহমুদ।
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
