আবুধাবি পুলিশের সম্মাননা পেলেন এক বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি পুলিশ প্রশাসন থেকে ‘অনুকরণীয় নেতৃত্ব’ সম্মাননা পেলেন দেশটিতে বসবাসরত এক বাংলাদেশি।
তার নাম ইফতেখার হোসেন বাবুল, তিনি আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আবুধাবিতে বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা বোর্ডের সদস্য।
এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরী, ওয়াহিদা ইফতেখার, নাসির তালুকদারসহ আমিরাত সরকার ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা ও সাবেক রাষ্ট্রপতি শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৮ সালকে ‘ইয়ার অব যায়েদ’ ঘোষণা করেছে দেশটির সরকার।
ইফতেখার হোসেন বাবুল তার এ অর্জনকে সব প্রবাসী বাংলাদেশির অর্জন বলে মন্তব্য করেন এবং আর্তমানবতার কল্যাণে ভবিষ্যতেও কাজ করার কথা জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
