২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টনে বৈশাখী উৎসবে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

যুক্তরাষ্ট্রের বস্টনে বৈশাখী উৎসবে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে প্রবাসী সংগঠন ‘নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনক’ (নিবাফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 03:02 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বস্টনের মেডফোর্ড স্কুল মিলনায়তনে তৃতীয়বারের মতো এ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলো সেক্টর কমান্ডার্স ফোরাম বস্টন শাখা।

এতে সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন- রথিন্দ্রনাথ রায়, ইউসুফ চৌধুরি, রেজাউল হক চৌধুরি, নাসির উদ্দিন চৌধুরি, লাবলু আনসার, রাশেদ আহমেদ, রেজাউল বারি, আবুল বাশার চুন্নু, রাশেদ আহমেদ, আবু তাহের মিয়ান, মোস্তাফিজুর রহমান, সাঈদ শওকত রহমান, মোস্তাক তালুকদার, সৈয়দ আবুল হাসনাত, মং ছাঁতই চৌধুরি, মো. শহিদুল ইসলাম, রাতুল কান্তি বডুয়া ও খলিলুর রহমান।

আয়েশা দেওয়ান লিপির সঞ্চালনায় এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মাজহারুল ইসলামের রেকর্ড করা শুভেচ্ছা বক্তব্য শোনানো হয়।

শুভেচ্ছা বক্তব্য দেন নিবাফের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও মেলা কমিটির প্রধান আয়োজক নাহিদ সিতারা নজরুল।

স্বাগত বক্তব্য ও সম্মাননা অনুষ্ঠানটির সমন্বয় করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সাবেক বার্তা সম্পাদক মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন চৌধুরী।

বক্তব্য দেন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের’ সভাপতি ও উত্তর আমেরিকা থেকে প্রকাশিত ‘বাংলাদেশ প্রতিদিন’ এর নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিজ কণ্ঠে শোনান বস্টন প্রবাসী মুক্তিযোদ্ধা মোস্তাক তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ সিটির ভাইস মেয়র জ্যান ডেভেরোক্স, বিশেষ অতিথি সিটির কাউন্সিলওম্যান স্যাম্বুল সিদ্দিকী, নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল চৌধুরী পারভিন সুলতানা ও প্রথম সচিব শামিম হোসাইন।

এর আগে বিকেলে নিউ ইংল্যান্ড রাওয়ান রমজান বাংলা স্কুল, রাওয়ান ইসলামিক স্কুল, রুহানি মমতাজ সঙ্গীত নিকেতনের আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিচারকমণ্ডলীর রায়ে এতে বিজয়ী হন আরশিয়া, আরভিন, জারিন, তাহি, রাকা, এম ইউসুফ, শ্রুতি, ঈশরার সোলাইমান, ঐশী, শান্ত, তাসিন ও ফারহানা।

এদিকে অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে আসা বাংলাদেশ কনসুলেট জেনারেলের ভ্রাম্যমাণ সেবা কর্মসূচি চলে।

চৌধুরি সুলতানা পারভিনের তত্ত্বাবধানে এতে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শামীম হোসাইন, শেখ তারেক আলী, মো. মনির হোসাইন ও সেলিম হোসেন।

সন্ধ্যায় রাওয়ান রমজান বাংলা স্কুলের শিক্ষক কামরুন নাহার কান্তার পরিচালনায় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় সংস্কৃতিক সন্ধ্যা।

এতে অংশ নেন শান্ত, রাকা, শ্রুতি, দেবিকা, কেশব, আরবিন, তানহা, মোকলেস, শ্রেয়া ও সুস্মিতা। কবিতা আবৃত্তি করেন কামরুন নাহার কান্তা। 

অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন এস আই টুটুল। এছাড়া গান শোনান স্থানীয় শিল্পী সৌরভ বডুয়া।

আয়োজক সংগঠকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এর পরিচালক তাহেরা আহমেদ মিতু, সহকারী প্রধান ব্যবস্থাপক তাহমিনা হাসান কণা, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা মালিক, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক ফেরদৌস জেসমিন, অর্থ ব্যবস্থাপক ফারহানা খোরশেদ, সাংস্কৃতিক কর্মী রাজু বডুয়া, সাংগঠনিক সম্পাদক কামরুননাহার কান্তা, হোটেল ও অতিথি ব্যবস্থাপক মোস্তফা মোহাম্মদ, ওয়েব অ্যান্ড মিডিয়া তহফাতুল ইসলাম মিল্টন ও টেকনোলজি ডিজাইনার এমরান পাঠান।

এছাড়া বর্ষবরণ উপলক্ষে প্রকাশিত হয় কবি ফেরদৌস জেসমিনের সম্পাদনায় ‘বাংলাঘর’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!