স্বপ্নের আইফেল টাওয়ারে একদিন
সামান্য লোহা দিয়ে তৈরি একটা বৈদ্যুতিক থাম আকৃতির জিনিসটা দেখতে সারা পৃথিবীর মানুষ কেনো যে হুমড়ি খেয়ে পড়ে, সেটা আমি আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করলাম।
সম্বিৎ ফিরে পেতেই আমার মনে হলো, আমিও তো এসব লোকদের দলেরই একজন! আইফেল টাওয়ার দেখবার জন্য সে কি উত্তেজনা। প্যারিসে পৌঁছানোর পর থেকে মনে হচ্ছিল, কখন যে ওইখানে যাব?
যা হোক, মেট্রোতে করে আমরা হোটেল থেকে আইফেলের উদ্দেশ্যে রওয়ানা দিলাম, থামলাম সেই বীর হাকিম নামে সটপেজে। নামটাও আমার কাছে মজার মনে হলো। বাংলাদেশি একটা ঘ্রাণ আছে নামটাতে।
আইফেল টাওয়ার বিশ্বের বিখ্যাত স্থপনাগুলোর মধ্যে একটি। এটি ফ্রান্সের ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্য বহন করে। এটি তৈরি হয় ১৮৮৭ থেকে ১৮৮৯ সালের মধ্যে। ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি বিশ্ব মেলার আয়োজন করা হয়, তার প্রবেশ দ্বার হিসেবে এই টাওয়ারটি তৈরি করা হয়।
আইফেল টাওয়ারের পাশেই সিন নদী। আর তীরে চাম্প দে মার্স নামক স্থানেই টাওয়ারটির অবস্থান। সিভিল ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল এটির নকশা করেছিলেন। এর উচ্চতা ৩২৪ মিটার। টাওয়ারটিতে ১ হাজার ৬৬৫টি সিঁড়ি আছে। লিফট দিয়ে টাওয়ারটির চূড়ায় উঠে পুরো প্যারিসের সৌন্দর্য অবলোকন করা যায়।
লেখক: প্রবাসী শিক্ষার্থী
ইমেইল : amatun25@gmail.com
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
