আটলান্টায় ভ্রাম্যমাণ দূতাবাসের গ্রাহক সেবা
আটলান্টায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ গ্রাহক সেবা কার্যক্রম শেষ হয়েছে।
শনি ও রোববার ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া’র ব্যবস্থাপনায় আয়োজিত বিউফোর্ড হাইওয়ে ও শ্যাম্বলি টাকার রোডে বেঙ্গল গ্রোসারি স্টোরের নিচতলার মিলনায়তনে এ সেবা দেওয়া হয়।
ওয়াশিংটন ডিসি থেকে এই কার্যক্রম সম্পাদনে চার সদস্যের দলে ছিলেন প্রথম সেক্রেটারি মোহাম্মদ আশফাকুল নুমান, কনসুলার মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা আকরাম হোসেন ও ব্যক্তিগত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।
এই কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন ছবি তোলার ক্ষেত্রে খন্দকার আসাদ রহমান, ডকুমেন্ট পত্রাদির বিন্যাস ও প্রাথমিক কাজ সম্পাদনে হাসান খান, ব্যবসায়ী এনামুল হক, দুই আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ ও সৈয়দ ফিরোজ এবং জর্জিয়া যুবলীগের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী সুহেল।
এছাড়া আয়োজক সংগঠকের মধ্যে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন সাধারণ দুই সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হক ও শাকিরা আলী বাচ্চি, সাধারণ সম্পাদক অসীম সাহা, অভিষেক শ্যাম ও দেবযানী সাহা।
প্রথম সেক্রেটারি আশফাকুল নুমান বলেন, “নীতিগতভাবে ফ্লোরিডার মায়ামিতে কনস্যুলার অফিস স্থাপনের সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকে চূড়ান্ত হয়ে আছে। কাজেই পাশের রাজ্যে আরেকটি অফিস স্থাপনের চিন্তা-ভাবনা এই মুহূর্তে সরকারের নেই।”
জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক নির্বাচন কমিশনার খন্দকার আসাদ রহমান ঘনবসতিপূর্ণ আটলান্টায় কনস্যুলার অফিস স্থাপন করার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
