তুলুজে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠিত
ফ্রান্সের তুলুজে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার এক সভায় তুলুজ প্রবাসী সামীম উদ্দিন খানকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সামীম উদ্দিন খানের সভাপতিত্বে সভা পরিচালনা করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের সভাপতি মান্না মোর্শেদ।
সভায় সর্বসম্মতিক্রমে সামীম উদ্দিন খানকে আহ্বায়ক এবং জসিম উদ্দিন, নাজির হোসেইন লিটন ও সাকের চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- মুর্শেদ মান্না, মহিউদ্দিন আহমেদ সুমন, সিফাত হোসেন, আমিনুর রহমান, দিলাল হোসেন, মিসুক হোসেন ও শাহদাৎ হোসেন।
আহ্বায়ক কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
