২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে শ্রমজীবী বাংলাদেশিদের বইয়ের পাঠ উন্মোচন

সিঙ্গাপুর প্রবাসী শ্রমজীবী বাংলাদেশিদের লেখা ‘স্বপ্নের সন্ধানে স্বপ্নের শহরে’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর বাবু, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 10:55 AM

Updated : 11 Oct 2022, 12:20 PM

বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর কালচার-সেন্টার্ড অ্যাপ্রোচ টু রিসার্চ অ্যান্ড ইভাল্যুশন (কেয়ার)-এর সাথে বাংলার কণ্ঠ পত্রিকার যৌথ উদ্যোগে এ পাঠ উন্মোচন অনুষ্ঠান হয়।

বইটির ইংরেজি অনুবাদ ‘চেজিং ড্রিমস ইন দ্যা ড্রিম সিটি স্টোরিস অনব মাইগ্রান্ট লেবার’ একইদিনে প্রকাশ করা হয়েছে।

এনইউএস-কেয়ারের চেয়ারম্যান অধ্যাপক মোহন দত্তের সঞ্চালনায় বইয়ের ভূমিকা ও মুখবন্ধ পাঠ করেন বাংলার কণ্ঠের সম্পাদক এ কে এম মোহসীন। ইংরেজি ও বাংলায় কবিতা পাঠ করেন জাহাঙ্গীর বাবু।

উপস্থিত বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষক ও শিক্ষার্থীরা নানা প্রশ্ন-উত্তর ও আলোচনায় এ কে এম মোহসীন, মোহন দত্ত ও জাহাঙ্গীর বাবুর সাথে অংশ নেন।  

অধ্যাপক মোহন দত্ত বলেন, “প্রবাসে শ্রম সাহিত্যের অগ্রযাত্রায় বইটি একটি মাইল ফলক হয়ে থাকবে। যতদিন বইটি থাকবে, এই ইউনিভার্সিটিতে গবেষণায় রসদ যোগাবে।”

এই বইয়ের সম্পাদনায় ছিলেন সমরিতা গ্যান চৌধুরী, অধ্যাপক মোহন দত্ত, হুলিও এচার্ট ও এ কে এম মোহসীন। বইটির প্রকাশনায় সহায়তা করেছেন মনিশংকর প্রসাদ ও নূরুন নাহার।

প্রবাস জীবনের নানা দিক নিয়ে ১১টি অভিবাসী লেখা ও ৪২টি কবিতা রয়েছে। প্রবাস জীবন নিয়ে এনামুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, মনির, জহিরুল ইসলাম, মাহবুব হাসান, মোহর খান, জুনায়েদ কাজী, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, সুজেল হোসেন ও মাহবুবুর রহমান।

বইটিতে কবিতা লিখেছেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, শ্রমিক মনির, এনামুল হক, মেহবুব হাসান, পিংকু, আব্দুর করিম, হোসাইন নাজমুল, রিয়াজ, ওয়ালি উল্যাহ বিপ্লব, মোহসীন আকবর, শাজাহান, ইকবাল হোসেন, এইচ এম জাহাঙ্গীর, শেখ মতিউর রেহমান, তারেক হাসান, মহিউদ্দিন, নজরুল ইসলাম, কে নজরুল, অসিত কুমার বাড়ৈ, এম এ সবুর, শহিদুল ইসলাম, হাসনাত মিলন, কাজী শিহাব উদ্দিন লিটন, তুষার মাহমুদ মিঠুন ও মোহন দত্ত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!