২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে ‘ভবন থেকে পড়ে’ বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘ভবন থেকে পড়ে গিয়ে’ এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 06:24 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

নিহত মোহাম্মদ ইসমাইল (৩৫) কুমিল্লার নাঙ্গলকোট থানার কাশিপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার আরব আমিরাতের আবুধাবীতে বিল্ডিং ক্লিনিং-এর কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে  ইসমাইল নিহত হন বলে জানান নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি মোহাম্মদ শাকিল।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মোকসেদ আলী জানান, তাদের কাছে এখনও এ ধরনের কোনো খবর আসেনি। তবে এলে তারা নিহতের লাশ দ্রুত দেশে প্রেরণের উদ্যোগ নেবেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!