২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিউলে ‘যশোর অ্যাসোসিয়েশন ইন কোরিয়া’র সভা

দক্ষিণ কোরিয়ার সিউলে ‘যশোর অ্যাসোসিয়েশন ইন সাউথ কোরিয়া’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 04:25 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

রোববার সিউলে বোম্বে গ্রিল রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভা পরিচালনা করেন সংগঠনটির সভাপতি রাকিব হাসান বাবু ও সহ-সভাপতি জনাব শাহীন আলম।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সভাপতি হাবিল উদ্দীন,  সাধারণ সম্পাদক জনাব সরোয়ার কামাল, চিটাগাং অ্যাসোসিয়েশন অব সাউথ কোরিয়ার সভাপতি মেক্সিম চৌধুরী ও ইসো সভাপতি আয়ুইব আলী মন্ডল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর অ্যাসোসিয়েশন ইন সাউথ কোরিয়ার সহ-সভাপতি মীর হান্নান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব মাহাবুবুর রহমান, অর্থ সম্পাদক ইমদাদুল হক, আল-হেলাল ও আল-আমিন।