২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের বৈশাখী উৎসব

ফ্রান্সের প্যারিসে ‘ফ্রেঞ্চ-বাংলা স্কুল’-এর উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অয়ন শাহ পরান, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 03:24 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

রোববার প্যারিসের লাকুরনভে ফ্রেঞ্চ বাংলা স্কুল সংলগ্ন পার্কে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর বর্ষবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের  পরিচালক ফাতেমা খাতুন এবং বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া।

এছাড়াও বক্তব্য দেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব দয়াময়ী চক্রবর্তী ও লাকুরনভ মেরির ভি অ্যাসোসিয়েটিভের প্রধান ভিনসেন্ট কুলেসজাl

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্জীব দাসের সহযোগিতায় ফ্রেঞ্চ বাংলা স্কুলের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করে। নৃত্যশিল্পী শরীফুল ইসলামসহ বাবু তপন কুমার দাস, বলরাম রাজ, পুস্পিতা নন্দী, ইমতিয়াজ রনি, আতাউর খন্দকার বেণু ও নাজনীন খন্দকার মুন্নী সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের পরিবেশনা উপস্থাপন করেনl

শেষ পর্বে শিশু-কিশোর,অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নজরুল ইসলাম চৌধুরী ও ফয়সাল আহমেদ দ্বীপ।

স্কুল প্রাঙ্গণে বাংলাদেশি পণ্যের একটি স্টল বসে। অনুষ্ঠানে অতিথিদের পিঠা, কদমা, বাতাসা, জিলাপি, গজা, পেঁয়াজু ও ঝালমুড়ি পরিবেশন করা হয়। এছাড়া দুপুরের খাবারে ভাত, ইলিশ মাছ,মাংসসহ হরেক পদের ভর্তা ও অন্যান্য দেশীয় খাবার রাখা হয়।

মঞ্চসজ্জা, আপ্যায়ন, অভ্যর্থনা ও অন্যান্য দায়িত্বে ছিলেন সায়েদা আক্তার, আমেনা খাতুন, আব্দুল মতিন, আমিন খান হাজারী, আনোয়ারুল হক, আলী হোসেন, সাইফুল ইসলাম রনি, সোহাগ সারোয়ার, রবিউল ইসলাম শামীম, বিকাশ চন্দ্র সরকার, আল মাহমুদ, বলরাম রাজ, মিঠু নন্দী, তপন কুমার দাস, ইয়াছিন হক, প্রশান্ত পাল, অভিজিৎ ঘোষ, শরীফ লিটু ও দ্বীপক ভট্টাচার্য।

সবশেষে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অয়ন শাহ পরান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!