দাম্মামে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট ম্যাচ
সৌদি আরবের দাম্মামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব বনাম শ্রীলংকান লায়ন্স তোয়াব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় শনিবার দাম্মামে স্থানীয় স্কান মাঠে এ ক্রিকেট খেলার আয়োজন করা হয়। ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব।
শ্রীলংকান লায়ন্স তোয়াব স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১৬ ওভারে সাত উইকেট হারিয়ে ৭৭ রান করে। জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব পাঁচ ওভার তিন বল খেলে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মাসুদ রানা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
