বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতায় তিন বাংলাদেশি
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব রোবটিক্স’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী তিন বাংলাদেশি।
গত ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নাবিলা স্রোতস্বিনী, আনোসুয়া রায় ও নাশরাহ আলম।
প্রতিযোগিতা থেকে ফিরে স্থানীয় সময় শুক্রবার সিডনিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
এতে তারা জানান, এ প্রতিযোগিতায় ৬২টিরও বেশি দেশ অংশ নিয়েছে। তিনজন বাংলাদেশি ছাড়া সিডনির ব্লাকটাউন গার্লস হাই স্কুলের আরও ২৪ জন ছাত্রী এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর আগে এ দলটি সিডনির অলিম্পিক পার্ক ও ম্যাকুরি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম এফআরসি সাউদার্ন ক্রস আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়। সাতটি আঞ্চলিক দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে গান গেয়ে শোনান নাবিলা স্রোতস্বিনী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
