২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যাচেষ্টার দায়ে যুক্তরাষ্ট্র প্রবাসী খায়েরের কারাদণ্ড

স্ত্রী হত্যাচেষ্টার মামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ খায়ের চৌধুরীকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 12:02 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

বুধবার খায়ের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছে ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট।

এছাড়া দণ্ডভোগের পর আরও পাঁচ বছর খায়ের চৌধুরীকে (৩০) কঠোর নজরদারিতে অতিবাহিত করতে হবে। জেল থেকে মুক্তি লাভের পর আজীবন স্ত্রীর আশপাশে যেতে পারবেন না খায়ের।

কোর্টের উদ্ধৃতি দিয়ে ডিস্ট্রিক্ট এটর্নির মুখপাত্র মেলানি জানান, ২০১৪ সালের ২৪ জুলাই বিকাল ৫টায় ব্রঙ্কসের ১৪১৮ জেরিগা এভিনিউতে অবস্থিত বিল্ডিংয়ের চতুর্থ তলায় সি নম্বর অ্যাপার্টমেন্টের বেডরুম থেকে তাহমিনা রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। জানালা দিয়ে পড়ার সময় তাহমিনা দুই তলার ছাদে আটকে যান। তাহমিনার স্বামী খায়ের চৌধুরী তার ঘাড় ধরে জানালা পথে ছুড়ে মারেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। তাহমিনা হাসপাতালে দুঈ মাস কোমায় ছিলেন।

মেলানি আরও জানান, সে সময় তাহমিনার স্বামী পুলিশকে জানিয়েছিলেন যে তাহমিনা আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেন। তাহমিনার জ্ঞান ফিরলে পরিস্থিতি পাল্টে যায়। তদন্ত কর্মকর্তারা জানতে সক্ষম হন যে তার স্বামী খায়ের চৌধুরীই তাকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলেন।

মৌলভীবাজার জেলা সদরের অধিবাসী তাহমিনা ও তার স্বামীর পরিবার পরস্পরের আত্মীয় এবং অভিভাবকদের আগ্রহেই তাদের বিয়ে হয়েছিল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!