রিয়াদে বাংলা স্কুলের ম্যাগাজিন ‘নীরব নিসর্গ’ প্রকাশিত
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা তাদের বার্ষিক ম্যাগাজিন ‘নীরব নিসর্গ’ প্রকাশ করেছে, ম্যাগাজিনটির প্রধান সম্পাদক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুব রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে ম্যাগাজিনটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ।
স্বাগত বক্তব্য দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে মোড়ক উম্মোচন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সারওয়ার আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পড়ে শোনান হোজাইফা আহমেদ।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন স্কুলের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক বদরুল আলম, কবি ও সাহিত্যিক শাহজাহান চন্চল, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, সাংবাদিক অহিদুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নুরুল আমীন, সিগনেটরি মো. আব্দুল হাকিম, প্রকৌশলী গোফরান ও বিওডি সদস্য সফিকুল সিরাজুল হক।
অনুষ্ঠানে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত ভাষা শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ী আরওয়া বিনতে আসিফ (৩য় শ্রেণি, খ শাখা) জামিলা ইউসুফ (৫ম শ্রেণি, খ শাখা), সেরা রাঁধুনী হিসেবে সেলিনা ইয়াসমিন, সানজিদা বেগম, আসমা মাহবুব, আক্তার জাহান, ফারজানা আফনান, রাজিয়া সাজেদ, সেলিনা বেগম লীলা, রৌজত ও জাহানারা আক্তারকে সনদ দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
