২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে বাংলাদেশিদের বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বৈশাখী উৎসব করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুল আজম সিদ্দিকী ও শিহাব উল্লাহ, মিশিগান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 03:30 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

স্থানীয় সময় রোববার দুপুরে অঙ্গরাজ্যটির নর্থভিল শহরে হিলসাইড মিডল স্কুলের মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে প্রবাসী সাংস্কৃতিক সংগঠন ‘অনুরণন’।

এতে লোকগীতি গেয়ে শোনান জারা আনোয়ার, অভি বিশ্বাস, করবী বাশার, ফজলে রাব্বি আহাদ, সুরভী বনিক, নীলুফা আক্তার নিতু, শিহাব উল্লাহ, শাকিল খন্দকার ও ইলোরা হোসেন।

ঢোল নিয়ে লোকনৃত্য পরিবেশন করেন ইমি ইসলাম, সুমাইয়া করিম, তৃশা সাহা, শারমিন তানিম ও সানজিদা বন্যা। এ নাচে কুলা ও হাতপাখা ব্যবহার করা হয়।

অনুষ্ঠানের প্রথম ভাগে ছিলো পল্লীকবি জসীম উদদিনের আখ্যানকাব্য ‘নকশীকাঁথার মাঠ’ অবলম্বনে  গীতিনৃত্যনাট্য, এর নাট্যরুপ ও নির্দেশনায় ছিলেন শিহাব উল্লাহ।

গীতিনৃত্যনাট্যটির শ্রেষ্ঠাংশে ছিলেন জাহেদ জিয়া, ইমি ইসলাম, মোহাম্মদ মোতাকাব্বির শাহীন, সুরভী বনিক, নাইমা হোসেন, সালমান সোহেল, মুকিত হাসান, তৃশা সাহা, শারমিন তানিম, সানজিদা বন্যা ও সুমাইয়া করিম।  

অনুষ্ঠানের প্রথম ভাগ সঞ্চালনা করেন সাবরিনা সাব্বির বন্যা। যন্ত্রবাদনে ছিলেন শাকিল, শাওন, শাফি, ইলোরা, জাফরী, ক্যামেরায় ছিলেন সনেট।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাই সিদ্দিকী ও মাফরুহা জাহান।

গান শোনান দেবাঞ্জন দীপ। যুগল নৃত্য পরিবেশন করেন শারমিন তানিম ও মীর রসি, ইমি ইসলাম ও সুমাইয়া করিম, জাফরী আল ক্বাদরী ও নিলুফা আক্তার নিতু।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মঞ্চ নাটকের আদলে তৈরি স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি ‘দাওয়াত দে’ এর মাধ্যমে।

ফাহিম আহমেদ পরিচালিত এ পরিবেশনাটির শ্রেষ্ঠাংশে ছিলেন দীপ, পুলক, মারুফ, ফাতিমা, শাওন, মাহির, আশরাফ, মাজহার, মেহেদী, রাজিউর, বুশরা, তৃষা, জিশা, রামিম, দীপন, মিশু, সানাউল ও তন্বী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!