২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে নীনা আহমেদের নির্বাচনী সমাবেশ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেনেন্ট গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নপ্রাপ্ত নীনা আহমেদের সমর্থনে নির্বাচনী সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 03:13 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের ব্রঙ্কসে প্রবাসীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে ‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’।

পিজা ফজিলাতুনের উপস্থাপনায় নীনার নির্বাচনী তহবিল সংগ্রহের এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, নীনার পরিচয় তুলে ধরে বক্তব্য দেন আয়শা হোসাইন।

Image
বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ এন মজুমদার

বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ এন মজুমদার

নীনা আহমেদ বলেন, “ভোটের ময়দানে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে অপপ্রচারণাও বেড়ে চলছে। তবে আমি থামবার মানুষ নই। দুই যুগেরও বেশি সময় ধরে তৃণমূলের অভিবাসী, খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদা আদায়ের জন্য কাজের সময় এসব আমি অনুভব করতে শিখেছি। আমি এটাও জানি যে, নির্বাচনে জয়ী হতে হলে মোটা চামড়া লাগে।”

নির্বাচনে জয়ী হলে বাংলাদেশি অভিবাসীদের প্রকৃত পরিস্থিতি প্রশাসনে যথাযথ উপস্থাপন ও তার স্থায়ী সমাধানের জন্য কাজ করবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়ন ও দক্ষিণ এশিয়ান আমেরিকান লেবার অ্যালায়েন্সের (এসাল) প্রতিষ্ঠাতা সভাপতি মাফ মিসবাহউদ্দিন।

তিনি বলেন, “আমাদের বুঝতে হবে যে ড. নীনার বিজয় ঘটলে আমরা সবাই বিজয়ী হবো। আর পরাজিত হলে, সবাইকে পরাজয় বরণ করতে হবে। এ বিবেচনা থেকেই সবাইকে সরব থাকতে হবে নীনার বিজয়ের জন্য।”

আরও বক্তব্য দেন- কমিউনিটি নেতা হাসান আলী, আব্দুস শহীদ ও ফখরুল ইসলাম দেলোয়ার, আয়োজক সংগঠনের নির্বাহী সহ সভাপতি সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক নজরুল হক, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৬ এর প্রার্থী কারিনেস মেয়াস, বাংলাদেশ সোসাইটির সভাপতিপ্রার্থী কাজী নয়ন, সাধারণ সম্পাদকপ্রার্থী মোহাম্মদ আলী ও মামুন টিউটোরিয়ালের শেখ আল মামুন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবার জন্য ৯ বাংলাদেশিকে বিশেষ সম্মাননা পদক দেন নীনা আহমেদ।

পদক পাওয়া নেতারা হলেন- ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা কাদের মিয়া, কমিউনিটি বোর্ড সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, সমাজকর্মী সাঈদুর রহমান লিংকন, সমাজকর্মী আনোয়ার হোসেন, আলমগীর মোল্লাহ, কায়সারুজ্জামান কয়েস, এম রহমান খোকন, আব্দুল চৌধুরী জাকি ও এম রহমান খলিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সরাফ সরকার, সমাজকর্মী আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কাইয়ুম চৌধুরী, সঙ্গীতশিল্পী ও সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তনিমা হক, কমিউনিটি কর্মী রেক্সোনা মজুমদার, আলী ইমাম, আজহারুল ইসলাম মিলন ও বাংলা বাজার মসজিদের সভাপতি গিয়াসউদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!