২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ মালয়েশিয়া শাখার নতুন কমিটি ঘোষণা

মো.শাহিনুল ইসলাম পাটোয়ারিকে সভাপতি ও বদরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ‘বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 02:09 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

রোববার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির পদপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি কবিরুজ্জামান জীবন, তারেকুল আলম চৌধুরী, রিপন মিয়া, লায়েক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম রায়হান কবির, আরমান হোসেন, জহির রায়হান, রিয়াজ উদ্দিন ফাহাদী ও সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদ নিজাম, আরাফাত হোসেন আলিম, মৌদুদ মোল্লা, আবুল কাশেম শাহীন, মো. জুয়েল, সজিবুল ইসলাম সুমন, কাজী মো. ফয়সাল ও খন্দকার কামরুল হাসান সুজয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!