সিঙ্গাপুরে ‘বাংলাদেশ বইমেলা’ অনুষ্ঠিত
শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে অষ্টম ‘বাংলাদেশ বইমেলা’।
মঙ্গলবার ১১পেঞ্জুরু ওয়াক, সিঙ্গাপুর ৬৯৮৫৪১-এর চতুর্থ তলায় এ বইমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র (এস. বি. এস) সতর্কতামূলক ক্যাম্পেইনে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র সার্বিক সহযোগিতায় এ বইমেলার আয়োজনে ছিল ‘সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ’।
বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.মোস্তাফিজুর রহমান।
সতর্কতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি শাহিন আমিনুল্লাহ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাইগ্যান্ট ব্যান্ড।
মো.মুকুল হোসেনের কাব্য সংকলন ‘ব্রেভিং লাইফ’, মো. শরিফ উদ্দিনের ‘স্ট্রেঞ্জার টু মাইসেলফ’, মাজেদুল ইসলাম কাউসারের কিশোর গল্প সংকলন ‘তপুর স্কুল ড্রেস’, মনির আহমদ সম্পাদিত ম্যাগাজিন ‘পথ’ এবং বুক এক্সচেঞ্জ ক্লাব ওয়ান ব্যাগ ওয়ান বুকের লোগো।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান বলেন, “সম্প্রতি সিঙ্গাপুর সফরকালে আমাদের প্রধানমন্ত্রীর কাছে সিঙ্গাপুরের অভিবাসী বাংলাদেশিদের সাহিত্যকর্মের প্রশংসা করেছেন সিঙ্গাপুরের মাননীয় প্রধানমন্ত্রী লি সেয়েন লুং।”
শ্রম কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলী বলেন, “সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটিকে শুভেচ্ছা জানাই শ্রমিক সংহতি দিবসে সুন্দর সতর্কতামূলক ক্যাম্পেইনের আয়োজনের জন্য। আর যেসকল প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ বইমেলার আয়োজন করেছেন, বই লিখেছেন, আপনাদের অনেক ধন্যবাদ।”
সিঙ্গাপুরে ২০০৪ সালের শ্রমিক দিবসে শুরু হয় বইমেলা। শুরু থেকেই বইমেলার সাথে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশি কবি জাকির হোসেন খোকন। অনিবার্য কারণে বেশ কয়েক বছর বইমেলা অনুষ্ঠিত না হলেও ২০১৭ সালে পুনরায় জাকির হোসেন খোকন, মনির আহমদ ও মাহবুব হাসান দিপুর তত্ত্বাবধানে শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
