সিডনিতে মঞ্চায়িত হবে নাটক ‘কঞ্জুস’
অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চায়িত হতে যাচ্ছে ফরাসি নাট্যকার মলিয়ের এর স্যাটায়ারধর্মী নাটক ‘দ্য মাইজার’ অবলম্বনে তৈরি ‘কঞ্জুস’।
নাটকটি বাংলায় অনুবাদ করেছেন তারিক আনাম খান।
আগামী ১২ মে সিডিনির উপ-শহর ব্যাঙ্কস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার ও ফাংশন সেন্টারে নাটকটি মঞ্চায়িত হবে বলে জানান নাটকটির নির্দেশক শাহীন শাহনেওয়াজ।
তিনি জানান, ‘বাঙলা নাটকের শাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদূর’ এ শ্লোগান নিয়ে সিডনির সাংস্কৃতিক অঙ্গণে ‘সখের থিয়েটার’ নাটকটি মঞ্চায়ন করবে।
তিনি আরও জানান, দেশের মতো নিয়মিত মঞ্চায়ন সম্ভব না হলেও আমরা নতুন নতুন প্রযোজনা নিয়ে আসবো। আমরা স্বপ্নকে অতিক্রম করার স্বপ্ন দেখছি।
উর্দু ও বাংলা ভাষার মিশ্রণে ‘কঞ্জুস’ পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সংস্কৃতির ভিত্তিতে রূপান্তর করা হয়েছে। তাদের জীবনধারার আবহ তৈরি করার জন্য এ নাটকে পুরনো দিনের জনপ্রিয় সব হিন্দি গান ব্যবহার করা হয়েছে।
‘সখের থিয়েটার’ এর প্রথম এ প্রযোজনায় প্রবাসীদের আমন্ত্রণ জানান আয়োজকরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
