২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় কিশোরগঞ্জ প্রবাসীদের বর্ষবরণ

বাংলাদেশ কিশোরগঞ্জ-অস্ট্রিয়া সমিতির উদ্যোগে ভিয়েনায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনিসুল হক, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 11:54 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

মঙ্গলবার ভিয়েনার ভিএইচএস ফ্লরিসড্রফে এ বর্ষবরণের অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহি দাস সাহা। সঞ্চালনা করেন অনুপমা হক ও মুন হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মো.আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা আহমেদ জাফর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার অনারারি কাউন্সেলর ভলফগাং উইনিনগার ও বাংলাদেশ কিশোরগঞ্জ-অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক সুলাইমান শাহ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আকতার হোসেন, গাজী মোহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন এবং যুব ও ক্রীড়া সম্পাদক জাফর ইকবাল বাবলু।

প্রথমে অনুষ্ঠানটি উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের পাঠানো বাণী পাঠ করে শোনান রুহি দাস সাহা।

রাষ্ট্রদূত আবু জাফর বাংলার পহেলা বৈশাখের ইতিহাস তুলে ধরেন ও আয়োজকদের ধন্যবাদ জানান।

শুভেচ্ছা বক্তব্যে এম. নজরুল ইসলাম এ ধরনের অনুষ্ঠান বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে বলে মন্তব্য করেন।

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, “প্রবাসে বাংলা বর্ষবরণ আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতিকে জানার সুযোগ করে দেয়। ”

অনুষ্ঠানের সভাপতি রুহি দাস সাহা তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সমবেত সবাইকে ধন্যবাদ জানান। সেই সাথে এই অনুষ্ঠান সফল করতে সাহায্য-সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের নাচ ও গান পরিবেশন করেন নাহিদ খান সুমি, মিয়া বাবু, ফারজানা তাতি, জুয়েল, জাকিয়া, ঐশৈর্য্য, প্রজ্ঞা, প্রভা, রামিতা, ইশিতা, অয়ন, অর্জন, পিয়ানা, মালিহা, জারা, সারা, শিমন, এথিনা, আনিকা, লিয়ানা, রাম, প্রদিপ্ত, রোদেলা, সারা খান, পিউল, আধরিয়া, বীথি, ফারা, অর্নব ও জাকারিয়া।

তবলায় ছিলেন বিশ্বজিৎ ঘোষ, মিউজিকে ছিলেন মঈনুদ্দিন কাজী, নাচ ও গান পরিচালনায় ছিলেন নাহিদ খান সুমি।

অনুষ্ঠানে সকল নাচ ও গানের শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবার জন্য প্রীতিভোজে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবার।

অনুষ্ঠানটি সফল করতে বিশেষ ভূমিকা রাখেন সাইফুল ইসলাম শিশির, মিতা সাহা, অর্পনা দাস, মানসী পন্ডিত, সুমি কামাল, সাকিলা রহমান, লিপি রায়, তাহমিনা আলপনা ও বিত্তি দাস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!