২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিক সিটিতে ‘আইটি জব সেমিনার’ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের আটলান্টিকে পিপলএনটেকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আইটি জব সেমিনার’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 11:24 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

শুক্রবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুবকর হানিপ।

পিপলএনটেক আটলান্টিক সিটি শাখার অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে যুক্তরাষ্ট্রের ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিতে কর্মরত প্রাক্তন শিক্ষার্থী তানভীর আহমেদ, মনির হোসেন, ফাতেমা রহমান, সালমা পারভিন ও ফাতেমা ইয়াসমিন তাদের অভিজ্ঞতা বর্ননা করেন।

আবুবকর হানিপ বলেন, “মাত্র চার মাসের ট্রেনিং শেষে বছরে ৮০ হাজার থেকে দুই লাখ ডলার বেতনে পাঁচ হাজারের অধিক বাংলাদেশির চাকরির ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠান। পিপলএনটেক ‘মিলিয়ন ডলারের স্কলারশিপ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি। ২৫০ জন উদ্যমী বাংলাদেশি পাবেন এই সুযোগ।”

তিনি আরও বলেন, “চার মাসের কোর্স বিনা ফি-তে শিখবেন এবং উচ্চ বেতনের চাকরির জন্যে প্রস্তুতি নিতে সম্পূর্ণ সহায়তা করবে পিপলএনটেক। এ বৃত্তির জন্যে ৭ মে’র মধ্যে আবেদন জানানোর অনুরোধ করছি। আবেদনে আগ্রহীদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রিধারি এবং তথ্য-প্রযুক্তির সাথে সম্পর্ক থাকতে হবে।”

সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথজার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আবদুর রফিক, কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান চুন্নু, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারণ সম্পাদক মো.শাহীন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সাবেক সভাপতি রহমান বাবুল, আটলান্টিক সিটি আলহেরা মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা মো.ইকবাল হোসেন ও আটলান্টিক সিটি রিপাবলিকান ক্লাবের সেক্রেটারি সুমন মজুমদার। 

আটলান্টিক সিটিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে যারা আইটি পেশায় কাজ করতে ইচ্ছুক, তাদেরকে পিপলএনটেকের আটলান্টিক সিটির কার্যালয়ে ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউ, আটলান্টিক সিটি, নিউজার্সি ০৮৪০১, (ফোন নম্বর ৬০৯-৩৩৪-১৪৯০ অথবা  ১-৮৫৫-৫৬২-৭৪৪৮) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!