মিশিগান আওয়ামী লীগের নতুন কমিটি
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ও ডেট্রয়েট মহানগর আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
নবগঠিত মিশিগান স্টেট কমিটির সভাপতি হয়েছেন ফারুক আহাদ চান ও সাধারণ সম্পাদক হয়েছেন আবু আহমেদ মুসা।
অন্যদিকে, মহানগর কমিটির সভাপতি হয়েছেন আব্দুস শুকুর খান মাখন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মো.ফারুক আহমেদ ও আবুল হাসিব মামুন।
সামাদ আজাদ বলেন, “বাংলাদেশি অধ্যুষিত প্রতিটি অঙ্গরাজ্যেই সম্মেলন করা হচ্ছে। এর মধ্য দিয়ে সারা আমেরিকায় বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্য সুসংহত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
