২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রবাসী সংগঠন ‘সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ’ নামে প্রবাসীদের একটি সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 07:45 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে এ উপলক্ষে এক সমাবেশে সংগঠনটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানান এর মুখপাত্র মামুনুল হক।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বাঙালি জাতিগোষ্ঠির মধ্যে সাংস্কৃতিক-বন্ধন সুসংহত করার উদ্দেশ্যেই এ সংগঠনের যাত্রা।”

তিনি জানান, প্রবাসের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের তাদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে সজাগ রাখতে পারলে এতে দেশ ও প্রবাসের এক মেলবন্ধন রচনা হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ যুক্তরাষ্ট্রের সভাপতি আব্দুল কাদের মিয়া।

তিনি বলেন, “প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে সাধ্যমত সহযোগিতা করে যাবো। হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হচ্ছে সংস্কৃতির বিকাশ। শুদ্ধ সংস্কৃতি চর্চা যত বাড়বে সামাজিক অস্থিরতাও দ্রুত হ্রাস পাবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক সেলিম ইব্রাহিম, মঞ্চ ও টিভি অভিনেত্রী শিরীন বকুল ও সঙ্গীতশিল্পী মুত্তালিব বিশ্বাস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!