২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিসবনে প্রবাসীদের বৈশাখী বরণ উৎসব

পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ‘বৈশাখী বরণ উৎসব’ করেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 11:59 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

রোববার এ উপলক্ষে লিসবনের ওরিয়েন্ট যাদুঘরের হলরুম ও প্রাঙ্গণে আয়োজন করা হয় বৈশাখী অনুষ্ঠান।

মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের মধ্য দিয়ে বৈশাখ উদযাপনের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রদূত মো.রুহুল আলম সিদ্দিকী। এরপর শোভাযাত্রাটি ওরিয়েন্ট যাদুঘরের সামনের মূল রাস্তা প্রদক্ষিণ করে।

এরপর ‘কালার অফ বাংলাদেশ’ শীর্ষক দেশীয় পোশাক ও চিত্রকলা প্রদর্শনীর মাধ্যমে বৈশাখী বরণ উৎসবের দিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে দেশীয় লোকজ গান, আবহমান বাংলার ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের নাটিকা অনুষ্ঠিত হয়।

দুপুরে বৈশাখী বরণ উৎসবে আগত অতিথিদের জন্য আয়োজন করা হয় পান্তা, হরেক রকমের ভর্তা, ইলিশ ভাজা ও মিষ্টান্ন। 

বৈশাখী উৎসবের বিকেলের পর্বে ছিল ওরিয়েন্ট যাদুঘরের হল রুমে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দেশীয় নাচ, গান ও প্রবাসী ফ্যাশন ডিজাইনার শারমিন মৌ-এর তত্ত্বাবধানে দেশীয় পোশাকের ফ্যাশন শো।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!