২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশ মহিলা সমিতির বর্ষবরণ

সংযুক্ত আরব আমিরাতে বাংলা বর্ষবরণ উৎসব করেছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 07:48 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

স্থানীয় সময় শুক্রবার আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

তিনি বলেন, “পিঠা উৎসব, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঠিক বাংলাদেশের যে পরিচিতিকে বিদেশের মাটিতে তুলে ধরতে চাই মহিলা সমিতি তা করতে পেরেছে।”

আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি আসমা ফারুকী ও সাধারণ সম্পাদক পপি রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, মহিলা সমিতির সহ সভাপতি আসমা ফারুকী, সাধারণ সম্পাদক পপি রহমান, যায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খন্দকার, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী আমিরুল হাসানসহ দূতাবাসের কর্মকর্তা ও কমিউনিটি নেতা-কর্মীরা।

পিঠা উৎসবে ছিল চন্দ্রপুলি, দুধ চিতই, পাতাবাহার, খীরশা, সাঁচ পিঠা, নারিকেল পুলি, ফুল পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠাসহ নানা রঙ, নকশা আর মুখরোচক স্বাদের দেশি পিঠা পুলির আয়োজোন।

লোকগীতি গেয়ে শোনান দুবাইয়ের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান।

অনুষ্ঠানে সেরা সাজ, সেরা পিঠাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!