২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য বিএনপির বিরুদ্ধে পদক্ষেপের দাবি যুক্তরাষ্ট্রে

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ এনে যুক্তরাজ্য বিএনপির অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউএসএ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 12:55 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

শুক্রবার সংগঠনটির সাধারণ সম্পাদক স্বপন দাস গণমাধ্যমকে এক বিবৃতি পাঠায়।

বিবৃতিতে জানানো হয়, গত ২১ এপ্রিল যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে এক রাজনৈতিক কর্মসূচিতে ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের নামের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার পিতা শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে বিভিন্নরকম অশ্লীল অঙ্গভঙ্গি করে হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আহত করে বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক স্লোগান দেওয়া হয়। যা হেইট ক্রাইম এবং বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধ।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউএসএ’ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এর যথাযথ ব্যাখ্যা দাবি করছে। এসব বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক স্লোগান যদি মালেক ও তার কর্মীদের ব্যক্তিগত অভিমত বলে মনে করে কেন্দ্রীয় নেতৃত্ব, তবে তারা যেন অবিলম্বে ঘটনার সাথে সংশ্লিষ্ট মালেকসহ অন্যদেরকে সংগঠন থেকে বহিষ্কার কর এবং এই রকম নিচু ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।

একই সাথে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এ বিষয়ে নীরবতায় তারা ‘অবাক’ হয়েছেন বলে উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা এখনও বিশ্বাস করতে চাই আওয়ামী লীগ ওলামা লীগের দ্বারা পরিচালিত নয়।’

সংগঠনটি এই ন্যাকারজনক ঘটনার নিন্দা প্রকাশসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সরকারের প্রতি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!