সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সৌদি আরবে
সম্প্রতি ঢাকায় এক টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক ও ক্যামেরাম্যানের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ‘সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম’ (প্রসাফ)।
সভায় সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রবাসী সাংবাদিকরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রিয়াদের বদর আল সামা হলঘরে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল আমীন।
সংগঠনটির সহ সাংগঠনিক সম্পাদক ও বৈশাখী টিভির সৌদি আরব প্রতিনিধি এম এইচ প্রিন্স আহমেদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক সময় টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৌদি আরব প্রতিনিধি মো. শফি উল্লাহ, অর্থ সম্পাদক মিলেনিয়াম টিভির সৌদি আরব প্রতিনিধি সাইফুল ইসলাম অপূর্ব, প্রচার সম্পাদক পল্লী টিভির সৌদি আরব প্রতিনিধি আবুল কালাম আজাদ লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক যমুনা টিভির রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, বদর আল সামা মেডিক্যালের সহ ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, সোহেল আলম ও শ্রমিকলীগ নেতা শেখ জামাল।
বক্তারা বলেন, অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যদের কারণে পুরো পুলিশ বাহীনিসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
